রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্রোকের পর মাথায় ২৭ সেলাই, চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী

জ্ঞান হারিয়ে পড়ে গুরুতর আহত ‘দূরে কোথাও’ গায়ক তৌসিফ আহমেদ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   262 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্ঞান হারিয়ে পড়ে গুরুতর আহত ‘দূরে কোথাও’ গায়ক তৌসিফ আহমেদ

তৌসিফ আহমেদ

-সংগৃহীত

নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। গত ২৯ ডিসেম্বর এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত লাগলে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং তাঁর মাথায় ২৭টি সেলাই দিতে হয়।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত করা হয়, তৌসিফ আহমেদের স্ট্রোক হয়েছে। এরপর টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তৌসিফ আহমেদ বলেন, ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে ধানমণ্ডির একটি হাসপাতালে, পরে আরেকটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো অনুভব করলেও এখনও একাধিক পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই শিল্পী। এর আগেও একাধিকবার গুরুতর অসুস্থতার মুখে পড়েছেন তিনি। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে সময় থেকেই তিনি নিয়মিত বিশ্রামে ছিলেন।

সাম্প্রতিক স্ট্রোকের ঘটনায় আবারও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ অবস্থাতেও সংগীতে ফেরার প্রবল আগ্রহের কথা জানান তৌসিফ আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে ঘরবন্দি থাকতে হচ্ছে, যা তাঁর জন্য মানসিকভাবে কষ্টকর। গান ছাড়া তিনি স্বস্তি পান না বলেও জানান এই শিল্পী।

তৌসিফ আহমেদ ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি একই সঙ্গে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

২০০৭ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। শারীরিক অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে অনিয়মিত হলেও সুস্থ হয়ে আবার সংগীতে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com