মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পথশিশু আশ্রয় কেন্দ্রের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   467 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পথশিশু আশ্রয় কেন্দ্রের শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সামাজিক ও মানবিক সংগঠন পথশিশু আশ্রয় কেন্দ্র (Street Child Shelter Center)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন

এক শোক বিবৃতিতে পথশিশু আশ্রয় কেন্দ্র জানায়, ১৯৪৫ সালে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ও সাহসী নারী নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান জাতির ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা, অসুস্থতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তাঁর জীবন ছিল সংগ্রাম, নেতৃত্ব ও ধৈর্যের এক বাস্তব উদাহরণ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পথশিশু আশ্রয় কেন্দ্রের সভাপতি মুফতি আব্দুল কুদ্দুস আজিজি এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহা. মীযানুর রহমান আদীব যৌথভাবে শোক জানিয়ে বলেন, “দেশ আজ একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়িকা ও অভিভাবকতুল্য নেত্রীকে হারাল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”

শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করা হয়।

উল্লেখ্য, পথশিশু আশ্রয় কেন্দ্র দীর্ঘদিন ধরে পথশিশু ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং জাতীয় শোক ও গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনায় সংগঠনটি নিয়মিতভাবে মানবিক অবস্থান তুলে ধরে।


 

 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com