রাজবাড়ীতে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে হলদে পাখি সম্প্রসারণে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রাজবাড়ীতে জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের মানবিক, দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক ‘হলদে পাখি’ দল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, বিদ্যালয় শুধু পাঠদান নয়, শিশুদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলারও অন্যতম স্থান। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজের প্রতি দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে এবং স্বেচ্ছাসেবী হিসেবে ভূমিকা রাখতে শেখে।

তিনি আরও বলেন, ‘হলদে পাখি’ দল গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। শিশুদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় করণীয় ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com