শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু; তিন সেনা কর্মকর্তা কঠোর নিরাপত্তায় আদালতে হাজির

গুম মামলায় রাষ্ট্রপক্ষের দাবি, ‘নির্দেশনা দিতেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুম মামলায় রাষ্ট্রপক্ষের দাবি, ‘নির্দেশনা দিতেন শেখ হাসিনা

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

-প্রতিনিধি

গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। রোববার দুপুরে শুরু হওয়া শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন।

প্রসিকিউটর তাঁর বক্তব্যে দাবি করেন, “এই মামলার অভিযোগের ঘটনাগুলোর সরাসরি নির্দেশনা শেখ হাসিনা দিতেন এবং তা বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।”


আরও পড়ুন:

ইরাকের আগ্রহে নতুন সম্ভাবনা: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি টিকতো না: রোমে প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: তালেবান বাহিনীর প্রতিশোধমূলক হামলা

 


বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে এই মামলার শুনানি চলছে। আদালতে তিন সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়। তাঁরা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

মামলার তালিকায় থাকা পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেনসহ আরও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তি শোনার পর আসামিপক্ষের বক্তব্য নেওয়া হবে। আইনজীবীসূত্রে বলা হয়েছে, এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে কয়েক দফা শুনানি হতে পারে।


 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com