শিরোনাম >>
শিরোনাম >>

গৌরবের অষ্টম বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   276 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গৌরবের অষ্টম বর্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা’। আগামী শুক্রবার (২৮ আগস্ট) নানা সামাজিক ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

২০১৮ সালে ১২ জন তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে ‘আলোর দিশা’। দীর্ঘ আট বছরের পথচলায় সংগঠনটি রক্তদান, অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাগর বিশ্বাস বলেন, ১২ জন তরুণকে নিয়ে শুরু হওয়া মানবিক উদ্যোগটি আজ একটি বড় স্বেচ্ছাসেবী পরিবারে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাতা হিসেবে এটিই তার সবচেয়ে বড় প্রাপ্তি ও গৌরব বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আট বছরের পথচলায় এবারই প্রথম সংগঠনের পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক দেওয়া হবে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিথুন বলেন, ‘আলোর দিশা’ পরিবারের স্বেচ্ছাসেবীরা গত আট বছরে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে রক্তদানের মাধ্যমে হাজার হাজার রোগীর জীবন রক্ষায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা, অনাহারীদের খাবার এবং শীতবস্ত্রসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, অতিথিদের বরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশু শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় গ্রন্থ বিতরণ এবং স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান।

এ ছাড়া সন্ধ্যায় সাংগঠনিকভাবে কেক কাটা এবং রাতে ছিন্নমূল ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আলোর দিশা’ সংগঠনের উপদেষ্টা মো. লাবু তালুকদার। সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর সব আয়োজনে স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক কাজে আগ্রহী সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: scscnewsbd@gmail.com