নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 296 বার পঠিত | পড়ুন মিনিটে

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া একটি নবজাতক শিশুকে আইনীভাবে দত্তক নেওয়ার মাধ্যমে একটি পরিবারে স্থান পেয়েছে। গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসার জন্য আনা শিশুটিকে রেখে চলে যান নানা-নানি পরিচয় দেওয়া এক বৃদ্ধ দম্পতি।
ডেঙ্গুতে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা
মেঘনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
মেয়েদের মাসিক সমস্যা ও সুস্থতার পথে: গবেষণালব্ধ দিকনির্দেশ ও করণীয়
সুস্থ জীবন মানেই সুন্দর সমাজ — নিয়মিত অভ্যাসে বদলে দিন নিজের স্বাস্থ্যচিত্র
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিশুটির সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল: ‘আমি একজন হতোভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪-১১-২০২৫, রোজ-মঙ্গলবার।… আমি মুসলমান জাতির মেয়ে।’
পরবর্তীতে শিশুটিকে অরবিন্দ শিশু হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে পূর্ণ সুস্থ করা হয়। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালন-পালনের জন্য ঘোষণা দেওয়া হয়।
রোববার দিনাজপুর সদরের অরবিন্দ শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম SCSC NEWS-কে বলেন, “আইনী সব প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির দায়িত্ব এক যোগ্য দম্পতির কাছে দেওয়া হয়েছে। তারা শিশুটিকে তাদের সন্তানের মতোই লালন-পালনের দায়িত্ব নিয়েছেন।”
হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।