ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 208 বার পঠিত | পড়ুন মিনিটে

মুফতি মামুনুর রশিদ কাসেমী
-সংগৃহীত
আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রোববার সন্ধ্যায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত এ রায় ঘোষণা করেন।
কেরানীগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কাসেমীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক কামাল উদ্দিন SCSC NEWS-কে বলেন, “শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে প্রেরণের আদেশ দেন। আজ সোমবার তাঁর জামিন শুনানি নির্ধারিত হয়েছে।”
আরও পড়ুন : নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কেরানীগঞ্জে মুফতি কাসেমী গ্রেপ্তার
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাসেমী তাঁর সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন। এবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া হচ্ছে।