রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে নতুন ভর্তি ৬৩৬ রোগী, চলতি বছর মৃত্যু বেড়ে ৩৮২; স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য

ডেঙ্গুতে পুনরায় মৃত্যু, ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   182 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গুতে পুনরায় মৃত্যু, ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণহানি

ডেঙ্গু পরিস্থিতিতে আবারও উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৩৬ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে রোববার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও নতুন ভর্তির ঘটনা রেকর্ড করা হয়েছে।


আরও পড়ুন :

ডেঙ্গুতে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা

মেঘনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মেয়েদের মাসিক সমস্যা ও সুস্থতার পথে: গবেষণালব্ধ দিকনির্দেশ ও করণীয়

 সুস্থ জীবন মানেই সুন্দর সমাজ — নিয়মিত অভ্যাসে বদলে দিন নিজের স্বাস্থ্যচিত্র

 


ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ ১৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৭৪ জন রয়েছেন। বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে ৯৫ জন ও বরিশালে ৭৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৮০৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৯২,০২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ শাখার একজন কর্মকর্তা SCSC NEWS-কে বলেন, “ঋতু পরিবর্তনের এই সময়ে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বাড়তে পারে। আমরা সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা জোরদার করেছি।”

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত মোট ৯৪,৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২ জন। গত বছর ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল, যা ২০২৩ সালের ১,৭০৫ জন মৃত্যুর তুলনায় কম ছিল।


আরও পড়ুন


 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com