অনলাইন ডেস্ক | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত | পড়ুন মিনিটে

সাইবার ঝুঁকিতে জরুরি সতর্কতা! তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদারে বিজিডি ই-গভ সার্টের নতুন নির্দেশনা।
-সংগৃহীত
দেশের ডিজিটাল অবকাঠামো, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং সাইবার স্পেসকে যেকোনো ধরনের বড় ধরনের সাইবার হামলা বা ডিজিটাল জালিয়াতি থেকে সুরক্ষিত রাখতে একটি নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের প্রবণতা ও আন্তর্জাতিক হ্যাকিংয়ের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিডি ই-গভ সার্ট সূত্রে জানা গেছে, এই জরুরি নির্দেশিকায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে তাদের সার্ভার ও ওয়েবসাইটের নিরাপত্তা নিয়মিত অডিট করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড পলিসি প্রণয়ন, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) নিশ্চিতকরণ, ফায়ারওয়াল আপডেট এবং যেকোনো সন্দেহজনক ডিজিটাল অ্যাক্টিভিটি রিয়েল-টাইমে মনিটরিং করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জরুরি সাইবার হুমকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে একটি রেসপন্স টিম প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বিজিডি ই-গভ সার্টের এই সময়োপযোগী পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তাঁরা মনে করছেন, বর্তমান ইন্টারনেটের যুগে দেশের তথ্য ও উপাত্তের সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের কড়া নির্দেশিকা এবং তার যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি, যা জাতীয় সাইবার নিরাপত্তাকে আরও সুসংহত করবে।
#(রুবেল হাওলাদার)