অনলাইন ডেস্ক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত | পড়ুন মিনিটে

প্রবাসীদের জন্য দারুণ সুসংবাদ! দ্রুত ও সহজে রেমিট্যান্সের প্রণোদনা পেতে চালু হলো নতুন বিশেষ সফটওয়্যার।
-সংগৃহীত
বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে এবং প্রবাসীদের প্রেরিত অর্থ পাঠানোর ওপর সরকারি প্রণোদনা প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে একটি নতুন বিশেষ সফটওয়্যার ও অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকিং প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে প্রবাসীদের কাছে সঠিক সময়ে প্রণোদনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এই সফটওয়্যারটি বাণিজ্যিক ব্যাংকগুলোর সেন্ট্রাল পেমেন্ট সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকবে। এর ফলে প্রবাসীরা ব্যাংকিং বা বৈধ চ্যানেল ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠানোর সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে প্রদেয় সরকারি প্রণোদনার হিসাব ও তা মূল টাকার সাথে বেনিফিশিয়ারির ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এতদিন কাগজপত্রের সত্যতা যাচাই ও ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে প্রণোদনা পেতে যে বিলম্ব হতো, নতুন এই সফটওয়্যার চালুর ফলে তার অবসান ঘটবে।
আর্থিক খাত বিশেষজ্ঞরা এই ডিজিটাল উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন। তাঁরা বলছেন, প্রণোদনা পাওয়ার প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত হলে প্রবাসী বাংলাদেশিরা অবৈধ হুন্ডি পথ ছেড়ে ব্যাংকিং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আরও বেশি আগ্রহী হবেন। এতে দেশের বৈশ্বিক রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতি লাভবান হবে।
#(রুবেল হাওলাদার)