শিরোনাম >>
শিরোনাম >>
শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ।

​গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান: ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

​গোপালগঞ্জ জেলা স্কুলে চরম সিদ্ধান্ত! শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি দিল কর্তৃপক্ষ।

-সংগৃহীত

গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়া জানান, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর পরিচালনা পর্ষদ ও স্কুল প্রশাসন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ওই ৯ শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়ার পদক্ষেপ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]