অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে

সমন্বয়ক’ পরিচয়ে সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজি! ৬ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র দাখিল।
-সংগৃহীত
ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মি আহম্মদের বাসায় গিয়ে চাঁদাবাজি করার চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তে জানা যায়, প্রথমে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক এই এমপির বাসায় অভিযান চালানো হয়। পরবর্তীতে তাঁকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা পুনরায় সেই বাসায় প্রবেশ করেন এবং তাঁর স্বামীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখান।
এভাবে ভয় দেখিয়ে মোট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং সেখান থেকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা আদায় করেন কথিত সমন্বয়কেরা। এর কয়েক দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে গিয়ে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়েন পাঁচজন। পরবর্তীতে ধারাবাহিক অনুসন্ধানের পর এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত শেষে অপরাধের সত্যতা পাওয়ায় পিবিআই আদালতে এই অভিযোগপত্র দাখিল করেছে।
#(রুবেল হাওলাদার)