অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত | পড়ুন মিনিটে

এনবিআরের কঠোর পদক্ষেপ! পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ও ১২৫ প্রতিষ্ঠানের তথ্য তলব।
-সংগৃহীত
তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক সময়ে চলমান অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এই অস্থিরতার নেপথ্যে থাকা কারণ ও অর্থ লেনদেন খতিয়ে দেখতে আরও ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি।
এনবিআর সূত্রে জানা গেছে, পোশাক খাতে চলমান অসন্তোষ এবং এর পেছনে কোনো অসদুপায় বা উসকানি রয়েছে কি না এবং সন্দেহভাজনদের অর্থ এই অস্থিরতা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখতেই এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের দুটি বিশেষ গোয়েন্দা ইউনিট দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই মর্মে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব স্থগিত বা জব্দ করার পাশাপাশি নির্দিষ্ট ১২৫টি প্রতিষ্ঠানের অতীতের সব লেনদেনের তথ্য তলব করেছে।
#(রুবেল হাওলাদার)