শিরোনাম >>
শিরোনাম >>
ঢাকা-সিলেট মহাসড়কে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল; শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান।

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল! ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগান, ভিডিও ভাইরাল।

-সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​দলীয় সূত্রে জানা যায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে এই ঝটিকা মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার হাতে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং যুবলীগের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় প্রত্যাহারের দাবি জানানো হয়।

​উক্ত মিছিলে আরও অংশ নেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মিছিলের ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]