অনলাইন ডেস্ক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর পর ক্ষোভের আগুন! লায়লা স্টাইলসের মিছিলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল, হামলায় আহত বহু।
-সংগৃহীত
গাজীপুরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) নামের এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে আজ ‘লায়লা স্টাইলস লিমিটেড’ কারখানার শ্রমিকেরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি অগ্রসর হওয়ার সময় আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা এতে সংহতি জানিয়ে অংশ নেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আকস্মিকভাবে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো গাজীপুর শিল্প এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
#(রুবেল হাওলাদার)