অনলাইন ডেস্ক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত | পড়ুন মিনিটে

ক্রিপ্টো জগতে নজিরবিহীন ধস! বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার উধাও।
-সংগৃহীত
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স (Binance) ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা অত্যন্ত জটিল কৌশল অবলম্বন করে সিস্টেমের নিরাপত্তাবলয় ভেদ করে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ডিজিটাল সম্পদ চুরি করে নিয়েছে।
ক্রিপ্টো নিরাপত্তা বিশ্লেষক ও সাইবার বিশেষজ্ঞদের মতে, এটি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তির ইতিহাসে এককালীন সবচেয়ে বড় ও সবচেয়ে মারাত্মক হ্যাকিংয়ের ঘটনা। ডিজিটাল ওয়ালেট ও লেনদেন নেটওয়ার্কের বিশেষ ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা অতর্কিত এই হামলা চালায়। ঘটনার পর পরই সাময়িকভাবে বাইন্যান্সের অনেক নেটওয়ার্ক লেনদেন ও প্রত্যাহার (Withdrawal) বন্ধ রাখা হয়।
ঘটনার তীব্রতা উপলব্ধি করে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বৈশ্বিক সাইবার বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ শুরু করেছেন। এই নজিরবিহীন সাইবার হামলায় বিশ্বব্যাপী ক্রিপ্টো বাজারের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়েছে এবং সার্বিক ডিজিটাল সম্পদ নিরাপত্তার বিষয়টি নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
#(রুবেল হাওলাদার)