অনলাইন ডেস্ক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে

এইচএসসি ফলে বড় বিপর্যয়! দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
-সংগৃহীত
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত যৌথ পরিসংখ্যান থেকে এ নজিরবিহীন ও উদ্বেগের চিত্রটি সামনে এসেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৫ সালে শূন্য পাসের হারের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। আর ২০২৪ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি। ফলে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা একলাফে ৯১টি বৃদ্ধি পেয়েছে। তবে এ বছর দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করার সাফল্য অর্জন করেছেন।
শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা এত বিপুল সংখ্যক প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন। তাঁদের মতে, গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠানের মানহীন পাঠদান, পর্যাপ্ত শিক্ষক সংকট এবং নিয়মিত তদারকির অভাবই মূলত এমন ফলাফলের প্রধান কারণ। যেসব প্রতিষ্ঠানের ফলাফল শূন্যের কোঠায় নেমে এসেছে, সেগুলোর বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও একাডেমিক অডিট পরিচালনার ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা।
#(রুবেল হাওলাদার)