ফলাফল প্রকাশের পরপরই বিষাদগ্রস্ত হয়ে পড়ে হৃদয়; সাতক্ষীরার তালায় নিহতের ঘটনায় শোকের ছায়া।

এইচএসসিতে ফেল করে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এইচএসসিতে ফেল করে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলের পর মর্মান্তিক ঘটনা! সাতক্ষীরায় অকৃতকার্য হয়ে সিলিং ফ্যানে ঝুলল তরুণ হৃদয়।

-সংগৃহীত



সাতক্ষীরার তালা উপজেলায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের বাসিন্দা রইচউদ্দীন সরদারের ছেলে। তিনি চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় এইচএসসি পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়। ফলাফলে নিজেকে অকৃতকার্য দেখে মানসিকভাবে একবারে ভেঙে পড়ে হৃদয়। স্বজনদের অজান্তে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]