অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত | পড়ুন মিনিটে

গোপালগঞ্জ জেলা স্কুলে চরম সিদ্ধান্ত! শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি দিল কর্তৃপক্ষ।
-সংগৃহীত
গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়া জানান, বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর পরিচালনা পর্ষদ ও স্কুল প্রশাসন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ওই ৯ শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়ার পদক্ষেপ নেয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।