অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে

মজুরি পুনর্নির্ধারণে তৎপরতা! আগামী ৯ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা।
-সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার কর্তৃক গঠিত নিম্নতম মজুরি বোর্ড। এর অংশ হিসেবে আগামী ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষাপটে পোশাক খাতের শ্রমিকদের জীবনযাত্রার মান এবং কারখানার আর্থিক সক্ষমতা উভয় দিক বিবেচনা করে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে। দ্বিতীয় এই সভায় বোর্ডের সদস্যবৃন্দ ও বিভিন্ন অংশীজনদের উপস্থিতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।