অনলাইন ডেস্ক | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 36 বার পঠিত | পড়ুন মিনিটে

সংবিধান সংস্কারে বার্তা! লংমার্চ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।
উচ্চকক্ষ গঠনসহ দেশের অন্যান্য জরুরি সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করতে চাইলে বিরোধী দলকে রাজপথের লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ আয়োজিত এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সাংবিধানিক সংকট সমাধান সম্ভব নয়। সরকার দেশের কাঠামোগত ও প্রশাসনিক পরিবর্তনের জন্য আন্তরিক। তাই বিরোধী শক্তির রাজপথের কর্মসূচির বদলে সংলাপে এসে মতামত তুলে ধরা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, দেশে যাতে কোনোভাবেই আর ‘দ্বিতীয় জুলাই’-এর মতো অপ্রীতিকর ঘটনা বা সংকট সংগঠিত হতে না পারে, সেই বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনাই এই সংস্কার কার্যক্রমের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
#(রুবেল হাওলাদার)