শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন স্ত্রীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন মামলা, পুলিশের অভিযান

কেরানীগঞ্জে মুফতি কাসেমী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   214 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেরানীগঞ্জে মুফতি কাসেমী গ্রেপ্তার

মুফতি মামুনুর রশিদ কাসেমীছবি

-সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে কেরানীগঞ্জের আটিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 


আরও পড়ুন


 

 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক SCSC NEWS-কে নিশ্চিত করে বলেন, “মুফতি কাসেমীর সাবেক স্ত্রীর পক্ষে তাঁর মামি দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।”

মামলার অভিযোগ অনুযায়ী, মুফতি কাসেমী এক নারীকে বিয়ে করার পর তালাক দেন এবং পরবর্তীতে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাকে নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন। মুফতি কাসেমী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বিয়ে ও পারিবারিক পরামর্শক হিসেবে পরিচিত। পুলিশ জানায়, তদন্তের পর তাকে আদালতে উপস্থাপন করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com