অনলাইন ডেস্ক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত | পড়ুন মিনিটে

উচ্চশিক্ষার মান রক্ষায় বড় কড়াকড়ি! পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ইউজিসির নতুন নীতিমালা চূড়ান্ত।
-সংগৃহীত
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত সান্ধ্যকালীন (ইভিনিং) কোর্সগুলোর মান নিয়ন্ত্রণ, অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে একটি নতুন ও কঠোর নীতিমালা চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসব কোর্স চালুর ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠার পর এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো।
ইউজিসি সূত্র জানিয়েছে, নতুন নীতিমালায় সান্ধ্যকালীন কোর্স পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের ক্লাস নেওয়ার নির্দিষ্ট সময়সীমা, আসন সংখ্যা, টিউশন ফি নির্ধারণের স্বচ্ছতা এবং পরীক্ষার মান আন্তর্জাতিক বা জাতীয় মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া রেগুলার শিক্ষার্থীদের ক্লাস বা গবেষণার ক্ষতি করে কোনোভাবেই ইভিনিং কোর্স পরিচালনা করা যাবে না। নীতিমালা লঙ্ঘন করলে ইউজিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভাগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবিদ ও গবেষকরা ইউজিসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো কমার্সিয়াল প্রতিষ্ঠান নয়; এর মূল লক্ষ্য মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা। সান্ধ্যকালীন কোর্সের জন্য এই নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ রক্ষা পাবে এবং ডিগ্রির মান নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না।
#(রুবেল হাওলাদার)