অনলাইন ডেস্ক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত | পড়ুন মিনিটে

ভোক্তার কাঁধে বাড়তি চাপ! ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, বাজারে বিক্রি ২২-২৩ শ টাকায়।
-সংগৃহীত
দেশের বাজারে টানা দেড় মাসেরও বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ঘাটতির মধ্যে আবারও দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার (২ নভেম্বর) ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসেও ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে বিইআরসি প্রতি মাসে নতুন দাম সমন্বয় করলেও বাজারে সেই দাম কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সাধারণ গ্রাহকদের।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, তীব্র সরবরাহ সংকটের অজুহাতে খুচরা ব্যবসায়ীরা বিইআরসির নির্ধারিত দামের তোয়াক্কা না করে সিলিন্ডারপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি দাম আদায় করছেন। ফলে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার পেতে ক্রেতাদের ২২ শত থেকে ২৩ শত টাকা গুনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও আমদানি চেইনে ব্যাঘাত ঘটায় এলপিজির দাম ঊর্ধ্বমুখী বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
#(রুবেল হাওলাদার)