শিরোনাম >>
শিরোনাম >>
শ্রমিক আন্দোলনের মুখে শ্রম মন্ত্রণালয়ের জোড়া প্রজ্ঞাপন; ছয় সদস্যের বোর্ডের প্রধান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

পোশাক খাতের জন্য পুনর্গঠিত হলো নিম্নতম মজুরি বোর্ড

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাক খাতের জন্য পুনর্গঠিত হলো নিম্নতম মজুরি বোর্ড

শ্রমিক আন্দোলনের মুখে বড় পদক্ষেপ! তৈরি পোশাক খাতের জন্য পুনর্গঠিত হলো নিম্নতম মজুরি বোর্ড।

-সংগৃহীত



রাজধানীসহ দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে তড়িঘড়ি করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এই বোর্ড সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে একটি খসড়া মজুরি কাঠামো প্রস্তুত করে শ্রম মন্ত্রণালয়ে প্রেরণ করবে। পরবর্তীতে তা চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হলে সেই অনুযায়ী বাড়তি মজুরি পাবেন দেশের তৈরি পোশাকশ্রমিকেরা।

​আজ রোববার (১ নভেম্বর) শ্রম মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ড পুনর্গঠন এবং তৈরি পোশাকশিল্পের জন্য মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন নিম্নতম মজুরি বোর্ডের প্রধান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

​বোর্ডে মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ। দ্রুততম সময়ের মধ্যে এই বোর্ড নতুন বেতন কাঠামোর রূপরেখা তৈরিতে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]