শিরোনাম >>
শিরোনাম >>
গুজব সৃষ্টিকারীদের স্বপ্ন পূরণ হবে না দাবি করে জাতীয় যুবশক্তির সম্মেলনে বিরোধী দলীয় জোট অটুট থাকার হুংকার দিলেন সংগঠনের নেতারা।

​তারেক রহমানকে পদত্যাগ না করানো পর্যন্ত জোট ভাঙবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​তারেক রহমানকে পদত্যাগ না করানো পর্যন্ত জোট ভাঙবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতিতে উত্তাপ! তারেক রহমানকে পদত্যাগ না করানো পর্যন্ত জোট ভাঙবে না—নাসীরুদ্দীন পাটওয়ারী।

-সংগৃহীত



বিরোধী দলীয় জোট ভাঙার বিষয়ে ছড়ানো গুজবকে ‘আকাশ কুসুম কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় যুবশক্তির শীর্ষ নেতারা। গতকাল রোববার (১ নভেম্বর) আয়োজিত ‘জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬’-এ প্রধান বক্তার বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিরোধী দলীয় এই জোটে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি এবং তা ভাঙার কোনো সম্ভাবনা নেই।

​তিনি বলেন, যারা জোট ভাঙার গুজব ছড়াতে চাচ্ছেন, তাঁরা মূলত ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। এক দফার আন্দোলন সফল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, এই জোট ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তবে ক্ষান্ত হবে। কারণ তাঁরা চূড়ান্ত এক দফার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর ঐক্য বজায় রাখা এবং সরকারের বিরুদ্ধে নতুন রাজনৈতিক কৌশল গ্রহণের অংশ হিসেবেই এ ধরনের কঠোর ও হুংকারমূলক বক্তব্য এসেছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]