অনলাইন ডেস্ক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত | পড়ুন মিনিটে

শিক্ষার্থীদের জন্য আনন্দের খবর! চলতি সপ্তাহের শেষ দিকে স্কুল-কলেজে টানা তিন দিনের ছুটি।
-সংগৃহীত
চলতি সপ্তাহের শেষ দিকে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে সরকারি ও সাধারণ ছুটির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই অবকাশের সুযোগ তৈরি হয়েছে।
সরকারি বর্ষপঞ্জি ও শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটি তালিকার তথ্য অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে। এর সাথে এর আগের দিন শুক্রবারের সাপ্তাহিক ছুটি এবং পরবর্তী রবিবারের ঐচ্ছিক/সংযুক্ত ছুটি কিংবা পূর্বনির্ধারিত ছুটি মিলে টানা ৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
দীর্ঘদিন ক্লাস ও বিভিন্ন পরীক্ষার পর টানা তিন দিনের এ ছুটি শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের কিছুটা মানসিক ক্লান্তি দূর করতে সহায়াত করবে বলে মনে করছেন শিক্ষাবিদেরা। ছুটি শেষে আগামী সপ্তাহে যথারীতি স্বাভাবিক নিয়মে পুনরায় ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
#(রুবেল হাওলাদার)