শিরোনাম >>
শিরোনাম >>
​মোংলাবন্দর থেকে ১২৭৫ কিমি দূরে অবস্থান; চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি।

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্র উপকূলে আঘাত হানছে আজ রাতে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্র উপকূলে আঘাত হানছে আজ রাতে

আবহাওয়ার জরুরি বার্তা! প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানার শঙ্কা, ৪ বন্দরে ২ নম্বর সংকেত।

-সংগৃহীত



পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সোমবার (২ নভেম্বর) রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

​আবহাওয়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সমুদ্র খুবই উত্তাল রয়েছে। এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

​ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]