অনলাইন ডেস্ক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীতে তোলপাড়! ৩০ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ পোশাক শ্রমিকদের।
-সংগৃহীত
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে মিরপুরের বিভিন্ন এলাকার একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকেরা ব্যানার ও নানা স্লোগান নিয়ে মিরপুর ১০ নম্বর মোড় এবং এর আশপাশের রাস্তায় অবস্থান নেন। ফলে ওই এলাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ পথচারী ও যাত্রীদের চরম ভোগান্ত পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত দল সেখানে অবস্থান নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালের দিকে মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক শ্রমিকেরা এসে মিরপুর ১০ নম্বর মোড়ে জমায়েত হতে শুরু করেন। পরবর্তীতে তারা মূল সড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
#(রুবেল হাওলাদার)