শিরোনাম >>
শিরোনাম >>
​সাহেবের আলগা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নদী ও পরিবেশ রক্ষায় কড়া বার্তা দিল উপজেলা প্রশাসন।

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা ও দেড় লাখ ঘনফুট বালু জব্দ

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা ও দেড় লাখ ঘনফুট বালু জব্দ

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা; দেড় লাখ ঘনফুট বালু জব্দ করল প্রশাসন!

-প্রতিনিধি



কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জরিমানাপ্রাপ্ত নূর ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নামাজের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নূর ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘটনাস্থলে মজুত করা আনুমানিক ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]