অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 39 বার পঠিত | পড়ুন মিনিটে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে ডিসিদের কঠোর মনিটরিংয়ের নির্দেশ; সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা!
-সংগৃহীত
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) মাঠপর্যায়ে কঠোর মনিটরিং বা তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। সিন্ডিকেট, কৃত্রিম সংকট ও অহেতুক মুনাফাখোরি রোধ করে সাধারণ মানুষের কাছে পণ্যের সহনীয় মূল্য নিশ্চিত করতেই এই জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় বাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা ও টিসিবি কর্তৃক খোলা বাজারে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করতে ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আড়তদার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের ক্রয়-বিক্রয়ের পাকা রসিদ পরীক্ষা করা এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে রাখা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা জানান, অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং কমিটিগুলোকে সক্রিয় রাখা হবে। কোনো অসাধু চক্র বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে বা অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
#(রুবেল হাওলাদার)