শিরোনাম >>
শিরোনাম >>
রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলায় হয়রানির অভিযোগ ,সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলায় হয়রানির অভিযোগ ,সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলায় হয়রানির অভিযোগ ,সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জসিম উদ্দিন নামে এক ভেটেরিনারি চিকিৎসক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলাটিকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, প্রায় ১২ বছর আগে তাঁর বাবা বিলচত্রা গ্রামের মৃত কুরবান আলীর কাছ থেকে ১৩ দশমিক ৫০ শতাংশ জমি কেনেন। জমি রেজিস্ট্রি করে দেওয়া হলেও ৪ দশমিক ৫০ শতাংশ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। পরে কুরবান আলীর ছেলে ওহেদুজ্জামান ওরফে ওলপেদ ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে বিরোধ সৃষ্টি হয়।

তিনি জানান, এ ঘটনায় তাঁর বাবা পাংশা থানায় লিখিত অভিযোগ দেন। পরে জমির বিরোধ নিয়ে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়। আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ জমিতে টিনের বেড়া ও ঘর নির্মাণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

জসিম উদ্দিনের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হয়রানি করতে প্রতিবেশী উম্মে হাবিবা বৃষ্টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

এদিকে, মামলার পাঁচ সাক্ষীর মধ্যে বাদীর মেয়ে ছাড়া অন্য চারজনের বক্তব্য ধারণ করা একটি ভিডিওতে তাঁদের কেউ জমি নিয়ে বিরোধের কথা বলেছেন, আবার কেউ ঘটনার বিষয়ে জানেন না বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্যের সত্যতা ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় চায়ের দোকানদার মো. আনিসুর রহমান ও মো. উজ্জ্বল হোসেনও ওই ধরনের কোনো ঘটনার কথা জানেন না বলে জানান। তবে মামলার বাদী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই), ফরিদপুরের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে বলেন, “তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]