রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স শাহী বেকারিতে অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশ ও তেলাপোকার বিচরণ দেখে ভোক্তা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ

পেটিসে তেলাপোকা পেয়ে শাহী বেকারির ১ লাখ টাকা জরিমানা

মো. মফিজুল হক চৌধুরী | ব্রাহ্মণবাড়িয়া   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   279 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেটিসে তেলাপোকা পেয়ে শাহী বেকারির ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার টিএ রোড বাজারেঅবস্থিত মেসার্স শাহী বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির তৈরি পেটিসে তেলাপোকা পাওয়া গেলে অভিযোগ দায়ের করে স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষ।


আরও পড়ুন


ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম SCSC NEWS-কে বলেন, “সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য কেনা পেটিসে তেলাপোকা পাওয়ার অভিযোগের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানটিতে অভিযান চালাই। অভিযানে প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ও তেলাপোকার বিচরণ লক্ষ্য করা যায়।”

 

অভিযানের পর প্রতিষ্ঠানটির মালিক মো. মোছলেহ উদ্দিনের বিরুদ্ধে ৪০ হাজার টাকা খাদ্যে ভেজাল ও ৬০ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোট এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দিয়ে ভবিষ্যতে একই ধরনের অব্যবস্থাপনা পুনরাবৃত্তি হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়।

 

স্থানীয় ভোক্তা অধিকার কর্মী আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের কঠোর পদক্ষেপ ভোক্তা অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি অন্যান্য প্রতিষ্ঠানও এ থেকে শিক্ষা নেবে।”

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সকল খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।


আরও পড়ুন:

তারেক রহমানের ভাষ্যে ফুটবলাররা তরুণদের অনুপ্রাণিত করছে

শেখ হাসিনার রায় প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান

ইরাকের আগ্রহে নতুন সম্ভাবনা: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

রেমিট্যান্স ছাড়া দেশের অর্থনীতি টিকতো না: রোমে প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ: তালেবান বাহিনীর প্রতিশোধমূলক হামলা


 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com