ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মাছিহাতা দরবার শরীফের সম্মানিত পীরসাহেব, আউলাদে রাসুল শাহ সৈয়দ নাজেম সাহেব হুজুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ২০ নভেম্বর রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ আসর মাছিহাতা দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরবার শরীফের দরগা পুকুরসংলগ্ন মাজার শরীফে তাঁকে দাফন করা হবে।
তাঁর ইন্তেকালে মাছিহাতা দরবার শরীফের আধ্যাত্মিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ভক্ত-মুরিদান, অনুসারী, শুভানুধ্যায়ীসহ ধর্মপ্রাণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও ভক্ত-মুরিদানদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।