শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে জয়কে ঐক্য ও শৃঙ্খলির নমুনা হিসেবে অভিহিত করে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

তারেক রহমানের ভাষ্যে ফুটবলাররা তরুণদের অনুপ্রাণিত করছে

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তারেক রহমানের ভাষ্যে ফুটবলাররা তরুণদের অনুপ্রাণিত করছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশি ফুটবলারদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং দেশের ক্রীড়া সংস্কৃতির প্রকৃত প্রতিনিধি হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ অভিমত ব্যক্ত করেন। ভারতের বিরুদ্ধে ২২ বছর পর অর্জিত জয়কে তিনি বাংলাদেশের সক্ষমতার প্রতীক হিসেবে দেখিয়েছেন।

তারেক রহমান তার পোস্টে লিখেছেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজ ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।”

তিনি আরও উল্লেখ করেন, “শুরুতেই মোরসালিনের গোল এবং দলের নিরলস লড়াই লাখো মানুষের হৃদয়ে আবারও নতুন করে আশা জাগিয়েছে—বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।”

বিএনপি নেতা তার বক্তব্যে এমন এক ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নকে সমর্থন করা হবে এবং দেশের পতাকা আন্তর্জাতিক অঙ্গনে আরো উঁচুতে উড়বে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com