অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত | পড়ুন মিনিটে

গোপন চক্রান্ত ফাঁস! ডিসেম্বরকে ঘিরে পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন দেখছে গোয়েন্দারা।
-সংগৃহীত
রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে নভেম্বরজুড়ে বড় ধরনের নাশকতার ছক তৈরির সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে ছিল।
প্রতিবেদনে আরও প্রকাশ পায়, সীমান্তের ওপারে বসে নাশকতার নীল নকশা বাস্তবায়ন এবং শিল্পমালিকদের একটি অংশের মাধ্যমে অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দা তথ্যের আগাম হুঁশিয়ারি থাকা সত্ত্বেও যথাযথ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে, যার ফলে ৬৯০টিরও বেশি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে হয় এবং শিল্প খাতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ইতোমধ্যে পুলিশ পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
#(রুবেল হাওলাদার)