শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌনে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটে আবার উৎপাদন শুরু

গ্রিড বিপর্যয় কাটিয়ে চালু ইউনিট

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   153 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রিড বিপর্যয় কাটিয়ে চালু ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি আবার চালু করা হয়েছে। একই সঙ্গে গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা আরেকটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন পুনরায় চালু হয় বলে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, শুক্রবার দুপুর প্রায় আড়াইটার দিকে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের কারিগরি দল দ্রুত ত্রুটি শনাক্ত ও সমাধানের কাজ শুরু করে।

ত্রুটি মেরামতের পর প্রায় পৌনে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ৮টার দিকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি আবার উৎপাদনে ফিরে আসে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ ইউনিটটি ইতোমধ্যে চালু করা হয়েছে। তবে ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটটি চালু করতে অন্তত তিনদিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, ইস্ট ইউনিটের জন্য বরাদ্দকৃত গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট চালু করা হয়েছে এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com