অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 39 বার পঠিত | পড়ুন মিনিটে

উৎপাদন সচল রাখার তাগিদ! নতুন মজুরি বোর্ড গঠন, আন্দোলন স্থগিত করে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান মালিকদের।
-সংগৃহীত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের প্রেক্ষাপটে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার উদাত্ত আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা।
ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি অবশ্যই একটি সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও সার্বিক স্থায়িত্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি এবং এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টিকে আবেগের মাধ্যমে না দেখে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করা উচিত। শিল্প ও শ্রমিক—উভয়ের সুরক্ষায় কারখানার চাকা সচল রাখার বিকল্প নেই।
#(রুবেল হাওলাদার)