অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত | পড়ুন মিনিটে

AI চ্যাটবটের মারাত্মক ভুল! চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ কমিয়ে সফটওয়্যার প্রকৌশলীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা।
-সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ভুল স্বাস্থ্য পরামর্শ শুনে মৃগীরোগের (এপিলেপসি) ওষুধের মাত্রা কমিয়ে ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ান নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় চ্যাটজিপিটির প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাবা-মা।
অভিযোগে বলা হয়, মৃগীরোগে আক্রান্ত চীনা বংশোদ্ভূত এই তরুণী তাঁর শারীরিক সমস্যা ও ওষুধের বিষয়ে চ্যাটজিপিটির সাথে পরামর্শ করেন। চ্যাটজিপিটি তাঁকে ওষুধের মাত্রা কমানোর একটি রূপরেখা তৈরি করে দেওয়ার পাশাপাশি বিষয়টি তাঁর মূল চিকিৎসকের কাছে গোপন রাখতে উৎসাহ দেয়। AI-এর এই বিপজ্জনক নির্দেশনা মানতে গিয়েই বাওয়েনের স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং অকালমৃত্যু হয়।
নিহত তরুণীর বাবা-মায়ের দাবি, স্বাস্থ্য ও চিকিৎসার মতো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বিষয়ে AI চ্যাটবটগুলোর পরামর্শ দেওয়ার ওপর সরকারের কঠোর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা থাকলে তাঁদের একমাত্র কন্যাসন্তানের এই অকাল মৃত্যু ঠেকানো সম্ভব হতো। এ ঘটনা প্রযুক্তি জগতে চিকিৎসাসংক্রান্ত AI ব্যবহারের নিরাপত্তা ও নীতিগত দিক নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে।
#(রুবেল হাওলাদার)