মহেশখালীতে একটি এলএনজি ভাসমান টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশজুড়ে গ্যাসের তীব্র স্বল্পচাপের আশঙ্কা পেট্রোবাংলার।

​৪ নভেম্বর থেকে টানা চার দিন দেশে তীব্র গ্যাস সংকট

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

​৪ নভেম্বর থেকে টানা চার দিন দেশে তীব্র গ্যাস সংকট

গ্রাহকদের জন্য বড় সতর্কতা! ৪ নভেম্বর থেকে টানা ৪ দিন দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের আশঙ্কা পেট্রোবাংলার।

-সংগৃহীত



কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ভাসমান টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ ব্যাহত হতে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশে গ্যাসের তীব্র স্বল্পচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

​পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, জাতীয় গ্যাস গ্রিডে এলএনজি পুনর্ধাতুকরণ ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাসমান টার্মিনালটিতে কারিগরি ও মেকানিক্যাল মেরামতের কাজ সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। ফলে সাময়িকভাবে গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ কিছুটা হ্রাস পাবে।

​এই চার দিন আবাসিক, শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। গ্যাস সরবরাহের এই সাময়িক বিঘ্নতার কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। একই সাথে মেরামতের কাজ শেষে যত দ্রুত সম্ভব দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]