অনলাইন ডেস্ক | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত | পড়ুন মিনিটে

শিল্পাঞ্চলে তোলপাড়! সাভার ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি ঘোষণা।
-সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল এলাকার তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই দুই এলাকার অন্তত ৮০টি পোশাক কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার (১ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকেরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে তাঁদের আন্দোলন ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন শাখা সড়কে ছড়িয়ে পড়ে। কয়েকটি পয়েন্টে বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেন এবং কিছু স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার ও গাজীপুরের প্রধান সড়ক ও বিভিন্ন কারখানার সামনে বাড়তি পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানায় আজ ছুটি দেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।
#(রুবেল হাওলাদার)