​শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে করণীয় নির্ধারণে সচিবালয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পোশাক খাতের অস্থিরতায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাক খাতের অস্থিরতায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

পোশাক খাতের সংকট নিরসনে পদক্ষেপ! সচিবালয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

-সংগৃহীত



তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও শিল্পাঞ্চলের সার্বিক অস্থিরতা নিরসনে করণীয় নির্ধারণ করতে এক জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

​বৈঠকে তৈরি পোশাক খাতের বর্তমান চিত্র, শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া, সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকার আন্দোলন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করা হচ্ছে। শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মালিক ও শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সমাধান খুঁজে বের করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

​উচ্চপর্যায়ের এই জরুরি বৈঠকে স্বরাষ্ট্র, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উপদেষ্টাগণ, প্রধান প্রধান পোশাক শিল্প মালিক সংগঠন (BGMEA ও BKMEA)-এর শীর্ষ নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। বৈঠক শেষে পোশাক খাতের সংকট নিরসনে সরকারের সিদ্ধান্ত ও দিকনির্দেশনা সংবাদ মাধ্যমকে জানানো হতে পারে।

#(রুবেল হাওলাদার)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]