কুড়িগ্রামের উলিপুর পৌরসভার তিন রাস্তার মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযান; ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম আটক, পলাতক অপর একজন।

উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উলিপুরে মাদকবিরোধী অভিযান! ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবক গ্রেপ্তার।

-সংগৃহীত



কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে রেলস্টেশনগামী সড়কের তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে জাহাঙ্গীর আলমকে আটক করা গেলেও অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। পরে জাহাঙ্গীরের পরিহিত প্যান্টের পকেট থেকে প্লাস্টিকের কৌটায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮ দশমিক ০১ গ্রাম ওজনের ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

​গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে। এছাড়া পলাতক অপর ব্যক্তি একই উপজেলার দক্ষিণ মধুপুর মধ্যপাড়া এলাকার মৃত কাচু মুন্সির ছেলে আতাউর রহমান আতা (৫৮)। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামiniকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]