​রংপুরে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করল এসআরবি-১৩; স্বামী ও পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ।

উলিপুরে যৌতুকের বলি গৃহবধূ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে যৌতুকের বলি গৃহবধূ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১

উলিপুরে অমানবিক নির্যাতন! যৌতুকের বলি গৃহবধূ নাসরিন জাহান, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১।

-প্রতিনিধি



উলিপুরে যৌতুকের বলি গৃহবধূ! এসআরবির অভিযানে গ্রেপ্তার-১
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (০১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সঙ্গে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিন জাহানের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে। তিনি এ মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এ সময় তাঁর বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে ২৯ অক্টোবর উলিপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।‍
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]