কুমিল্লার মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ওজনে কারচুপি, মূল্যতালিকা না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড।

মেঘনায় তিন মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনায় তিন মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা

মেঘনায় ভোক্তা অধিকারের অভিযান! ওজনে কারচুপি ও অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ৩ মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা।

-সংগৃহীত



মেঘনায় তিন মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ওজনে অসংগতি, মূল্যতালিকা না রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে তিনটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মানিকারচর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক। এ সময় মেঘনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ওজনের অসংগতি, মূল্যতালিকা না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হাসি-খুশি সুইটমিটসের মালিক মো. জুয়েলকে ৫ হাজার টাকা, আদি পিপাসা সুইটসের মালিক বিপদ সাহাকে ২ হাজার টাকা এবং আদি অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারের মালিক দ্বীপক সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পণ্যের সঠিক ওজন নিশ্চিত করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা রাখা এবং দোকানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]