কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দলদলিয়া ইউনিয়নে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন নামের এক যুবককে আটক করে অর্থদণ্ডসহ এই সাজা দেওয়া হয়।

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মেহেদী হাসান উলিপুর, কুড়িগ্রাম।   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

উলিপুরে মাদকের বিরুদ্ধে অভিযান! ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

-সংগৃহীত



কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় হাতেনাতে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামের এক যুবককে আটক করেছে মোবাইল কোর্ট। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই এলাকার এরশাদুলের ছেলে।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাঁকে এই সাজা প্রদান করা হয়।

​অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
ইউনাইটেড সিটিজেন্স ফোরাম(UCF)
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : 01939060135

ই-মেইল: [email protected]