অনলাইন ডেস্ক | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত | পড়ুন মিনিটে

রেলওয়ের যাত্রীসেবা সহজ করতে নতুন ডিজিটাল টিকেট ব্যবস্থা ও আধুনিক অ্যাপ চালুর ঘোষণা!
-সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের সার্বিক যাত্রীসেবা আরও আধুনিক, সুশৃঙ্খল ও সহজতর করতে নতুন ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং একটি সর্বধুনিক মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। টিকেট কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করা এবং সাধারণ যাত্রীরা যাতে ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত আসন সংগ্রহ করতে পারেন—সেই লক্ষ্যেই এই ডিজিটাল রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই ডিজিটাল ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র (NID) যাচাইয়ের মাধ্যমে যাত্রীদের তথ্য আরও নিখুঁতভাবে নিবন্ধিত হবে। এতে করে একটি আইডি থেকে অতিরিক্ত বা অসদুপায়ে টিকেট সংগ্রহের পথ বন্ধ হবে। পাশাপাশি, নতুন মোবাইল অ্যাপটির ইউজার ইন্টারফেস (UI) অত্যন্ত সহজ করা হয়েছে, যার মাধ্যমে কয়েক ক্লিকেই দ্রুত টিকেট কাটা, আসন পছন্দ করা, ট্রেনের লাইভ লোকেশন দেখা এবং ভাড়া পরিশোধের সুযোগ মিলবে।
রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, যাত্রীদের দীর্ঘদিনের ডিজিটাল টিকেট সংক্রান্ত অভিযোগ ও কারিগরি ত্রুটি দূর করতে এই আধুনিক প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সহায়তার জন্য একটি ডেডিকেটেড হেল্পলাইন এবং হেল্পডেস্কও সচল রাখা হবে। এই ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের ফলে রেলওয়ের সেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
#(রুবেল হাওলাদার)