নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত | পড়ুন মিনিটে

দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি।
-সংগৃহীত
চলতি অক্টোবর মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। ফলাফল চূড়ান্তভাবে তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হয়েছে। বর্তমানে প্রতিটি বোর্ডের ফল সমন্বয়, উপাত্ত যাচাই-বাছাই এবং তথ্যপ্রযুক্তিগত পুনর্নিরীক্ষার কাজ শেষ ধাপে রয়েছে। ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে সম্ভাব্য যেকোনো একদিন ফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। সবুজ সংকেত পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে তারিখ জানানো হবে।
শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশকে কেন্দ্র করে এবারও শিক্ষার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্ধারিত খুদে বার্তার (এসএমএস) সাহায্যে সহজেই তাদের বিস্তারিত ফলাফল জানতে পারবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নির্বিঘ্নে ফলাফল ডাউনলোডের জন্য প্রযুক্তিগত সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা সামনে আসায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রপ্র্য প্রত্যাশা বাড়ছে।
সংবাদটি সম্পাদনা করেছেন: মোহাম্মদ রুবেল হাওলাদার।