রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের আয়োজক হয়েও সংস্কারের পক্ষে প্রকাশ্য প্রচারণায় অন্তর্বর্তী সরকার

হ্যাঁ ভোটেই অনড় সরকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   199 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হ্যাঁ ভোটেই অনড় সরকার

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

-সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে নির্বাচিত সরকারকে জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতেই হবে। আর ‘না’ ভোটে জয় এলে সে বাধ্যবাধকতা থাকবে না।

এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেয় সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার স্পষ্টভাবেই জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবে। তাঁর ভাষায়, এটি একটি সংস্কারকামী সরকার এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে, সেটিকেই গণভোটে জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ও উপদেষ্টাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অবস্থান তুলে ধরা হচ্ছে। জনগণ যদি অপশাসন ও স্বৈরাচারের পুনরাবৃত্তি না চায়, তাহলে ‘হ্যাঁ’ ভোটই সেই পথ। সিদ্ধান্ত জনগণের, তবে সরকারের দায়িত্ব থেকে তারা সরে আসছে না।


মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com