রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অনির্দিষ্টকালের অবস্থান, তিন দফা দাবি পুনর্ব্যক্ত

বিচার না পেলে শাহবাগ ছাড়ব না

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   266 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিচার না পেলে শাহবাগ ছাড়ব না

শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড়ে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করেছে। সংগঠনটি বলছে, বিচার নিশ্চিত না হলে তারা শাহবাগ ছাড়বে না।

শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য নাইম ইবনে জহির জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে। এর আগে, জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া একটি মিছিল শাহবাগে গিয়ে অবস্থান নেয়। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।


হাদি হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে বিশ্বের ৫ দেশে শিখ বিক্ষোভ


অবস্থান থেকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদি ভাইকে গুলি করার ১৪ দিন পেরিয়েছে, কিন্তু রাষ্ট্র কোনো আশ্বাস দেয়নি।” তিনি বলেন, একজন নাগরিকের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

তিন দফা দাবি পুনরুল্লেখ করে ইনকিলাব মঞ্চ বলছে:
১. দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার শেষ করতে হবে।
২. নিরপেক্ষ তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থা যুক্ত করতে হবে।
৩. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ‘আওয়ামী সন্ত্রাসীদের’ চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

ডাকসুর ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর সালাউদ্দিন আম্মারসহ অনেকে বক্তব্য দেন। অংশগ্রহণকারীরা জানান, হত্যাকারীদের আইনের আওতায় আনা না পর্যন্ত এই অবরোধ চলবে। সরকারকে জনগণের সামনে শাহবাগে এসে জবাবদিহি করতে হবে।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বিচারের দাবিতেই এই অবস্থান।


 

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com